দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় ‘নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম’ দোকানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে এক ক্রেতা ওই দোকানে এসে বাকিতে মালামাল কিনতে চান। দোকানদার তাতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই ক্রেতা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। হামলায় দোকান কর্মচারী শ্যামলসহ অন্তত তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রীপুর থানা পুলিশ। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম আতঙ্ক বিরাজ করছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমেদ জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
/অ